শেরপুরে বন্যার পানিতে আরও ১ শিশুর মৃত্যু
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক :
শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঞ্জু মিয়া নামে ৯ বছরের ওই শিশুটি বুধবার মারা গেছে।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুর রহমান বলেন, শিশুটি ঘুঘুরাকান্দি গ্রামের আজাদ মিয়ার ছেলে।
এ নিয়ে চারদিনের ব্যবধানে শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হল।
এর আগে গত ৩১ জুলাই কুলুরচর বেপারিপাড়া গ্রামের হাতম আলীর ৪ বছরের ছেলে মমিন বন্যার পানিতে ডুবে মারা যায়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪–০৮–২০১৬ইং/নোমান