জঙ্গি হামলা : নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ
জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হবে।
মঙ্গলবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বুধবার দুপুর ১২ টায় পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে নিহতদের স্বজনের হাতে অনুদানের এই অর্থ তুলে দেবেন।
অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
গুলশানের আর্টিজান রেস্তোয়াঁয় জঙ্গি হামলায় এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিনের মৃত্যু হয় ১ জুলাই।
এ ছাড়া ঈদুল ফিতরের দিন শোলাকিয়ায় নিহত হন দুই পুলিশ সদস্য।