মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎমিস্ত্রীর মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্ক :

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাউর রহমান (৩৮) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আতাউর রহমান রংপুরের চিলমারি উপজেলার পশ্চিম চরখরিয়া গ্রামের আহমেদ আলী ভুইয়ার ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ ইউনুস মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে একই এলাকার বাবুলের বাড়িতে বৈদ্যুতিক তারের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই  আশরাফ আলী চৌধুরী বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত আতাউর রহমানের লাশ বড় ভাই আক্কাস আলীর কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১১০৮২০১৬ইং/নোমান