চাঁপাইনবাবগঞ্জের মিলন নামে এক ভুয়া চিকিৎককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মিলন নামে এক ভুয়া চিকিৎককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার অসীম কুমার এ নির্দেশ দেন।
মিলন গোমস্তাপুর উপজেলার দাঁড়াবাজ গ্রামের বিজন শীলের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সরকার অসীম কুমার ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহতাব উদ্দিন বাংলানিজকে জানান, সনদপত্র না থাকা সত্ত্বেও এমবিবিএস, এফসিপিএসসহ অন্যান্য ডিগ্রি ব্যবহার করে নাচোল ইসলামী ক্লিনিকে চিকিৎসা দিচ্ছিলেন মিলন। দুপুরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক তাকে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।