মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট ৩৫৯ বার পঠিত ১ মিনিটের পাঠ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রোববার (১৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সাক্ষাৎকালে সেনাপ্রধান কুশল বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এসময় প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।