মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কয়েক হাজার দরিদ্র রোগীর মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কয়েক হাজার দরিদ্র রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

মারুফ শারমীন স্মৃতি সংস্থার আয়োজনে ও অনির্বাণ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উদ্যোগে শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম চলে।

নাক, কান, গলা, মেডিসিন, চর্ম, যৌন, গাইনি, ডায়বেটিস, চোখসহ বিভিন্ন বিষয়ের ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ সহযোগী চিকিৎসকদের মাধ্যমে এ সেবা দেওয়া হয়।

এসময় সেখানে উপস্থিত থেকে চিকিৎসা সেবা দেওয়ায় সহযোগিতা করেন- মারুফ শারমীন স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া, ডা. সেলিম মোহাম্মদ শাহজাহান, সাখাওয়াত হোসেন, রাশেদা নুর রাশা, শাহনাজ সুলতানা, আরেফিন রাসেল, আব্দুল মতিন, আব্দুল মোমেন প্রমুখ।

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৩০৮২০১৬ইং/নোমান