“কাঁদো জাতি কাঁদো” : নরাধম মাসুদ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
“কাঁদো জাতি কাঁদো”
***নরাধম মাসুদ***
কাঁদো জাতি কাঁদো
তাতেও হবেনা ঋন শোধ
কান্নার আহাজারি রবে বলবৎ!
১৫ই আগস্টে সৃষ্ট রক্তক্ষণের ধারা
বঙ্গবন্ধুর বিচ্ছেদে জাতি পাগলপারা!!
ভারাক্রান্ত হৃদয়,অশ্রু ছলছল আঁখি
টুঙ্গীপাড়ার সমাধিতে তব সন্ধানে থাকি!!!
কাঁদো জাতি কাঁদো
হে পিতা,হে বিশ্বের মহান নেতা
অপরাধে আজ দগ্ধ,হয়েছি নিস্তব্ধ!
১৫ই আগস্টের সেই কলঙ্কিত অধ্যায়
নারী-শিশু-আবালবৃদ্ধ সবাইকে কাঁদায়!!
প্রজন্মের জিজ্ঞাসার প্রশ্ন বানে জর্জরিত
অবুঝ জাতি কেন করেনি তা প্রতিহত?
কাঁদো জাতি কাঁদো
বেদনার স্মৃতিময় ১৫ই আগস্টের শোকে
শোকাহত জাতি পাথর বেধেছে বুকে!
সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
তোমার স্মৃতি চিরদিন রবে অক্ষয়-আম্লান!!
প্রতিটি বাঙালির প্রাণের সাথে আছো মিশে
জাতির বিনম্র শ্রদ্ধান্জ্ঞলি তোমাকে ভালবেসে!!!
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৮-২০১৬ইং/ অর্থ