মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সাতক্ষীরার দেবহাটায় ঘের থে‌কে যুব‌কের মৃত‌দেহ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : সাতক্ষীরার দেবহাটা উপ‌জেলার না‌জি‌রের ঘের থে‌কে ই‌দ্রিস আলী (৪০) না‌মে এক যুব‌কের মৃত‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।
মঙ্গলবার( ১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দি‌কে তার মৃত‌দেহ উদ্ধার করা হয়। ইদ্রিস আলী দেবহাটা উপ‌জেলার আবু মুছার ছে‌লে।

‌দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তা‌ফিজুর রহমান তার প‌রিবা‌রের উদ্ধৃ‌তি দি‌য়ে জানান, সোমবার( ১৫ আগস্ট) রাত থে‌কে তিনি নি‌খোঁজ ছিলেন। সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভি‌ত্তি‌তে বা‌ড়ির পাশের ঘের থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হ‌য়। তার প‌রিবা‌রের সদস্যদের দা‌বি, তা‌কে পি‌টি‌য়ে হত্যা করা হ‌য়ে‌ছে।