মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফেনীর ডিসিকে বদলি করে নতুন নিয়োগ, ময়মনসিংহে নতুন কমিশনার

ডেস্ক রিপোর্ট ২২০ বার পঠিত ১ মিনিটের পাঠ
ফেনীর ডিসিকে বদলি করে নতুন নিয়োগ, ময়মনসিংহে নতুন কমিশনার

ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শাহীনা আক্তারকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক (উপসচিব) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে এ জেলার নতুন ডিসি নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের উপ-সচিব সাইফুল ইসলাম।

শনিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোখতার হোসেনকে ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩০ অক্টোবর কাজী আনোয়ার হোসেনকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। এখন সেই নিয়োগ বাতিল করা হয়েছে।