মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লালমনিরহাটে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে সুধির চন্দ্র রায় নামে এক ব্যবসায়ীর মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার মদনপুর টিপের বাজারে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে সুধির চন্দ্র রায় (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সুধির উপজেলার সারপুকুর ইউনিয়নের মসুর দৈলজোর গ্রামের অমূল্য চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, লোডশিডিং থাকার কারণে নিজ চায়ের দোকানের সংযোগ বিচ্ছিন্ন না করেই বৈদ্যুতিক পাখার সংযোগ ঠিক করছিলেন সুধির। এসময় হঠাৎ বিদ্যু‍ৎ চলে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।