সবমিলিয়ে মার্কেট চালু করতে বুধবার পর্যন্ত সময় লাগবে
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : বুধবারের আগে বসুন্ধরা মার্কেট চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সর সিকিউরিটি ইনচার্জ এম আই লতিফ হোসেন।
তিনি জানান, আগুনে পুড়ে মার্কেটের ভেতরে যে অবস্থা হয়েছে তাতে বুধবারের আগে কিছুতেই চালু করা সম্ভব হবে না।
লতিফ হোসেন বলেন, ফায়ার সার্ভিস, আমাদের কর্মকর্তা ও বিভিন্ন সংস্থা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কীভাবে এ ঘটনা ঘটল সেটি তদন্ত করা হবে। তদন্তের পর কী হবে সেটি এখন দেখার বিষয়।