সাঁতার শিখতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মুত্যু
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : কুষ্টিয়ায় মিরপুর উপজেলায় পুকুরে সাঁতার শিখতে নেমে ডুবে গিয়ে জালামিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মুত্যু হয়েছে।
সোমবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার আমলা সরকারি ডিগ্রি কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জালামিন উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের জপিন উদ্দিনের ছেলে ও সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জালামিন সাঁতার প্রশিক্ষণের জন্য আমলা সরকারি ডিগ্রি কলেজের পুকুরে আসে। পরে অন্যান্য সাঁতারুদের সঙ্গে পানিতে নামে। সাঁতার শেখার একপর্যায়ে ডুব দিয়ে আর না ওঠায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়েনি।
পরে রাত ৮টার দিকে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানিতে নেমে তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সাঁতার কোচ মর্জিনা খাতুন জানান, জালামিন সাঁতার প্রশিক্ষণার্থী নয়। সে আজ নতুন হিসেবে সাঁতার শিখতে এসেছিল।