‘একটি বাড়ি, একটি খামার ও আশ্রয়ন প্রকল্প’ শীর্ষক এক প্যানেল আলোচনা
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : ‘একটি বাড়ি, একটি খামার ও আশ্রয়ন প্রকল্প’ শীর্ষক এক প্যানেল আলোচনা সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরীর সঞ্চালনায় প্যানেল আলোচনার বিষয় উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আলী সরকার ও ফারহানা রহমান।
আলোচকরা জানান, এ প্রকল্পের মূল দর্শন হলো জীবিকায়নের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্যবিমোচন। এ প্রকল্পের মাধ্যমে ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত তিন পর্যায়ে ১ লাখ ৩৯ হাজার ১৮৮টি পরিবার পুনর্বাসিত হয়েছে।
প্যানেল আলোচনায় তথ্য অধিদপ্তরের ৭০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।