মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নেত্রকোনার দুর্গাপুরে “মা” সমাবেশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

চারণ গোপাল চক্রবর্তী, (দুর্গাপুর) নেত্রকোনা থেকেঃ

পি.এইচ.ডি বাংলাদেশ “মা”সমাবেশ এর আয়োজন করে দুর্গাপুর উপজেলার চন্ডিগর ইউনিয়ন এফ.ডব্লিও.সি তে আগস্ট ২৩,মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।উক্ত সমাবেশে আগত গর্ভবতী মা’য়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে এনজিও টি।

netrokona-2

পি.এইচ.ডি এর দুর্গাপুর উপজেলা কোর্ডিনেটর মঞ্জুরুল হক বলেন ,প্রতি ৩ মাস অন্তর অন্তর গর্ভবতী মা’দের এই স্বাস্থ্য সেবা প্রদাণ করা হয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ।এরই ধারাবাহিকতায় আজ চন্ডিগরে এই সমাবেশ হয়।সমাবেশে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুস,চন্ডিগর ইউনিয়ন চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল,স্বাস্থ্য পরিদর্শক মোঃতাহের,স্বাস্থ্য পরিদর্শক রবীন্দ্র কুমার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সমাবেশে ১১২ জন গর্ভবতী মা কে স্বাস্থ্যসেবা প্রদাণ করা হয়।মায়েদের হিমোগ্লোবিন,রক্তের গ্রুপ নির্নয় সহ ডায়বেটিজ পরীক্ষা করা হয়।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৩-০৮-২০১৬ইং/ অর্থ