র্যাবের সর্বশেষ প্রকাশ করা নিখোঁজ ৬৮ জনের তালিকার মধ্যে একজনের সন্ধান
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : র্যাবের সর্বশেষ প্রকাশ করা নিখোঁজ ৬৮ জনের তালিকার মধ্যে একজনের সন্ধান মিলেছে। মঙ্গলবার মোহাম্মদপুর থানা পুলিশ রাহাত বিন আব্দুল্লাহ (২৬) নামের ওই যুবকের সন্ধান পায়। তিনি ২ মাস ধরে নিখোঁজ ছিলেন। রাহাত যশোর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন।
তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার বিল্পব কুমার সরকার বলেন, ‘রাহাত নিখোঁজ হওয়ার পর তার বাবা একটি জিডি করেন। রাহাত নিজের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রাখেন। কিন্তু মঙ্গলবার সকালে তার মোবাইল ফোন খোলা পাওয়া যায়।’
বিল্পব কুমার সরকার বলেন, ‘রাহাত এতদিন কোথায় ছিলেন, কি করেছেন, কোন গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে ছিলেন কিনা, অপহরণের শিকার হয়েছিলেন কিনা- তাই জানার চেষ্টা চলছে।’
নিখোঁজদের তালিকা ২৫ জুলাই হালনাগাদ করে র্যাব। ৬৮ জনের নাম রাখা হয় নতুন তালিকায়। আগের তালিকায় নাম ছিলো ২৬১ জনের। নতুন তালিকায় ২১ নম্বরে রাহাতের ছবি ও বিস্তারিত তুলে ধরা হয়। তার বাবার নাম শেখ আব্দুল্লাহ বিন আকবর। চন্দ্রিমা মডেল টাউন, রোড নং-নঝ-১০, ব্লক ই, মোহাম্মদপুর। গত ১৮ জুন মোহাম্মদপুর থানায় জিডি করেন তার বাবা। জিডি নম্বর-১৩৭৮।