মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মুহিতুলের দাফন হবে গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলামের শেষ ইচ্ছা অনুযায়ী তার দাফন হবে গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে।

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের কাশিমপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হবে। এ জন্য পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এএফএম মুহিতুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে চিকিৎিসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ঢাকায় বসবাস করতেন।

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের কাশিমপুর গ্রামে মুহিতুল ইসলামের ভাইয়েরা বসবাস করেন। সেখানে রয়েছে বাবা-মায়ের কবর।

শুক্রবার বাবা-মায়ের কবরের পাশে তার দফন হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মুহিতুল ইসলামের ভাতিজা মাহাবুবুল ইসলাম পিটুল।

এদিকে মণিরামপুরের কাশিমপুর গ্রামের স্বজনদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে রোহিতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আমিনুর রহমান জানান, মুহিতুল ইসলামের বাড়ি কাশিমপুর গ্রামে। এখানে তার ভাইয়েরা বসবাস করেন। তিনি ঢাকায় থাকতেন। শুনেছি বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন। শুক্রবার গ্রামে জানাজা শেষে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।