“বেকারত্ব” : নরাধম মাসুদ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
“বেকারত্ব”
***নরাধম মাসুদ***
বেকারত্বের জ্বালায় জর্জরিত
সবার কাছে নিগৃহীত।
কোথায়ও পাইনা স্হান
হচ্ছি কেবল অপমান।
অভিভাবকের কষ্টের উপার্জনে
নিজের মেধার গুণে।
শিক্ষা জীবনের সফলতা
সার্টিফিকেটে আছে সে কথা।
চাকরির আবেদন অনেক হলো
নিয়োগপত্র ধরা না দিল।
মামা-চাচা-টাকা কিছুই নাই
সেরা সার্টিফিকেট মূল্যহীন তাই।
বৃদ্ধ পিতা আর মাতা
ভাবি ছোট ভাই বোনের কথা।
আমার আয়ের অপেক্ষায় যারা
সচ্ছলতার সন্ধান পাচ্ছেনা তারা।
জীবনে মিলেছে যে ভালবাসা
দূর্দিনে আমার একমাত্র ভরসা।
কতদিন আর অপেক্ষায় রবে
পরিবারের চাপে দিশেহারা হবে।
শান্ত-নম্র-ভদ্র আমি তাই
মাঝে মাঝে বিদ্রোহী হতে চাই।
ভাঙতে চাই সমাজের বেড়াজাল
ধ্বংসের খেলায় হয়ে বেসামাল।
কিন্তু দেশকে ভালবাসি বলে
কুচিন্তা দূরে দেই ঠেলে।
কোন প্ররোচনায় দেইনা ধরা
দেশপ্রেমে হৃদয় আছে ভরা।
ছাড়িনি বেকারত্ব দূরের আশা
সমাজ দেখাবে পথের দিশা।
বেকার জীবন দূর করে
জীবন কাটাবো সুখের নীড়ে।