মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘New version,,,, old look’ ‘নতুন সংস্করণ, পুরানো রূপ’ – সৌম্য

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৫৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

ক্রীড়া ডেস্ক : অনেকদিন থেকেই সময়টা ভালো যাচ্ছে না সৌম্যর। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই ব্যাটে খরা যাচ্ছে তার। কিন্তু তার পরেও খোস মেজাজেই আছেন এ ড্যাশিং ব্যাটসম্যান। নিত্য নতুন সাজে ভক্তদের মাঝে হাজির হচ্ছেন তিনি। তবে এবার ফিরেছেন আগের রূপে।

ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফিরে আসার পর গোঁফ রেখেছিলেন সৌম্য। তবে সে সাধের গোঁফ ছেঁটে ফেলেছেন সৌম্য। শুক্রবার নিজের ফেসবুক পেজে এ খবরের সত্যতা জানান তিনি। সেখানে একটি ছবি আপলোড করে ক্যাপশন দেন, ‘New version,,,, old look’ ‘নতুন সংস্করণ, পুরানো রূপ’

তবে পুরনো রূপে ফিরেও রানের দেখা পাচ্ছেন না সৌম্য। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে লাল দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ১১ রান করেই সাজঘরে ফিরেছেন এ ওপেনার।