পিকআপভ্যানের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ পিকআপভ্যানের ধাক্কায় শহিদুল ইসলাম তুষার নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের ডেইরি গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম তুষার ৩৮তম আবর্তনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী জানান, বিকেলে বাসে ওঠার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই শিক্ষার্থী। এ সময় একটি বাস সেখানে থামলে ওই বাসটিতে ওঠার জন্য গেটের কাছে যান তিনি। হঠাৎ দ্রুতগতিতে আসা একটি পিকআপভ্যান বাসের গেটে দাঁড়িয়ে থাকা তুষারকে ধাক্কা দেয়। এতে তুষার বাস থেকে মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তুষার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে স্নাতকোত্তর শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে।