নাটোরে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড
মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ নাটোরে গাঁজা সেবনের দায়ে ছানাউল্লাহ (৪২) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান এ আদেশ দেন।
ছানাউল্লাহ রাজশাহীর মতিহার থানার ধরমপুর মহল্লার নূর ইসলামের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুপুরে পৌরসভার চকরামপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন অবস্থায় ছানাউল্লাহকে আটক করা হয়।
পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে এ দণ্ড দেন।