মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান। তিনি মনে করেন, নোবেল কমিটি শেখ হাসিনাকে এই পুরস্কার দিলে বঙ্গবন্ধু পরিবারের প্রতি যথাযথ স্বীকৃতি দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্তিতে আজ বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের আনন্দ মিছিল–পরবর্তী সমাবেশে আবিদ আল হাসান এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এনায়েত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ বক্তব্য দেন।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ২২-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব