মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিএমপির মাসিক অপরাধ সভায় সনদ প্রদান : শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার পাহাড়তলী থানার ওসি রনজিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

মোঃ মাসুদুজ্জামান রাজীব, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ২০১৬) সিএমপির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার পিপিএম এর সভাপতিত্বে সভায় পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়াকে গত আগষ্ট মাসে সিএমপি’তে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ থানাসহ তিনটি বিষয়ে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার অর্জনে কর্মস্পৃহা এবং কর্মোদ্দীপনা আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া।

এছাড়াও তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মাসিক অপরাধ সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সালেহ মোহাম্মদ তানভিরসহ সিএমপি এর সকল ডিসি, এসি ও নগরীর ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি)।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৩-০৯-২০১৬ইং/ অর্থ