মুন্সীগঞ্জে বজ্রপাতে এক জেলে নিহত
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ
সিরাজদিখানে বজ্রপাতে নুরুল ইসলাম (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামান্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে রামান্দ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে ভেসাল দিয়ে মাছ ধরছিলেন নুরুল ইসলাম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২২-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব