প্রধানমন্ত্রী ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রুহুল আমিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে।
এ ঘটনায় সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল জানান, গত ২৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট দেয় রুহুল আমীন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২৩-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব