মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভারতে পালানোর সময় পাটগ্রাম থানা শিবিরের সভাপতি ও তার ভাইকে আটক করেছে পুলিশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় পাটগ্রাম থানা শিবিরের সভাপতি ও তার ভাইকে আজ শনিবার সন্ধ্যায় আটক করেছে থানা পুলিশ।
পাটগ্রাম থানা সূত্রে জানা গেছে, একাধিক মামলার আসামী শিবির সভাপতি কামরুজ্জামান (২৬) ও তার ভাই মিজানুর রহমানকে (২৫) গ্রেফতার করতে যায় পুলিশ। পরিস্থিতি আঁচ করতে পেরে উপজেলার খেংটি সীমান্ত হয়ে ভারতে পালানোর চেষ্টা করে তারা। পুলিশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এবং বর্ডারগার্ড বাংলাদেশ(বিজিবি)-এর সহায়তায় তাদেরকে আটক করে। গ্রেফতার দু’জন শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ী গ্রামের বাসিন্দা আবু আলমের ছেলে।
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ(ওসি) অবনি শংকর কর শিবিরের সভাপতি ও তার ভাইকে  আটকের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ধাওয়া খেয়ে ভারতে পালানোর সময় বিজিবি-বিএসএফের সহযোগীতায় ধৃতদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

 মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /    ২৫-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব