মাগুরায় বৃদ্ধ আকৃতির এক শিশুর জন্ম
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
মাগুরায় বৃদ্ধ আকৃতির এক শিশুর জন্ম হয়েছে । মাগুরা শহরের কাউন্সিল পাড়ায় অবস্থিত একটি ক্লিনিকে রবিবার রাতে শিশুটি জন্ম হয় ।
জেলার শালিখা উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বিশ্বজিৎ পাত্রের স্ত্রী পারুল (৩০) মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে শিশুটির জন্ম দেন। শিশুটির চেহারা বৃদ্ধের মতো এবং গায়ে ও পিঠে লোম রয়েছে ।
ডাক্তাররা মনে করছেন, শিশুটি প্রোজেরিয়া রোগে আক্রান্ত। তবে শিশু ও তার মা সুস্থ রয়েছে । শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে । এ শিশু জন্মের খবর শহরের ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য জাহান ক্লিনিকে মানুষ ভিড় করছে ।
সোমবার রাতে মাগুরা সদর আধুনিক হাসপাতালের শিশু বিশেজ্ঞ ডা. জয়ন্ত কুমার কুণ্ডুর কাছে আনা হলে শিশু প্রোজেরিয়া রোগে আক্রান্ত হতে পারে বলে তিনি জানান।
এর আগে মাগুরার খালিয়া গ্রামে প্রজেরিয়া রোগে আক্রান্ত একটি শিশুর সন্ধ্যান পাওয়া যায় । সে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২৬-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব