মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট ২৪৪ বার পঠিত ১ মিনিটের পাঠ
কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সাক্ষাৎ

কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

কাতার ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, কাতার সফররত জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

কাতারের সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাইসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।