মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শেরপুরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ
শেরপুরের ঝিনাইগাতিতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে চিবিরণ (৪৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী।
ঝিনাইগাতি থানার ওসি মিজানুর রহমান জানান, একদল বন্যহাতি সোমবার রাতে বাকাকুড়া গ্রামের মৃত হযরত আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চিবিরণ বেগমের মৃত্যু হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /     ২৬-০৯-২০১৬ ইং/মোঃ হাছিব