মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১০ টাকা দরে চাউলের উদ্বোধন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

ইমরান হোসেন আপন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ গত ২৮ সেপ্টেম্বর ২০১৬ বুধবার সিরাজগঞ্জর চৌহালী উপজেলার ০৪ নং উমারপুর ও ০৭ নং বাঘুটিয়া ইউনিয়নে “প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”প্রতিশ্রুতি অনুযায়ী সারা বাংলাদেশের ন্যায় ২০০০ জন হত দরিদ্রদের মাঝে ১০ টাকা দরে চাউল বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল বারী। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরি ষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব জোহরা খাতুন জোসনা , উপজেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ আলী খন্দকার,(ট্যাগ অফিসার ০৪ নং উমারপুর), উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জনবা মনিরুজ্জামান (ট্যাগ অফিসার ০৪ নং উমারপুর ইউপি) উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নুরুল হুদা (ট্যাগ অফিসার ০৭ নং বাঘুটিয়া ইপি) উপজেলা পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গিয়াস উদ্দিন, উমারপুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আঃ মতিন মন্ডল, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যন জনাব আঃ কাহ্হার সিদ্দিকী, ডিলার মোঃ মজিবর মন্ডল (০৪ নং উমারপুর ইউপি-), ডিলার মোঃ আঃ হাই (০৪ নং উমারপুর ইউপি-), ডিলার মোঃ কামরুল হায়দার মুন্না ( ০৭ নং বাঘুটিয়া ইউপি) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৯-০৯-২০১৬ইং/ অর্থ