মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘বাঙালি জাতি শেখ হাসিনার হাত থেকে যা পেয়েছে, অন্য কেউ তা দিতে পারেনি : সৈয়দ আশরাফ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বাঙালি জাতি জননেত্রী শেখ হাসিনার হাত থেকে যা পেয়েছে, অন্য কেউ তা দিতে পারেনি। দেশ ও জাতির কল্যাণ জন্য বঙ্গবন্ধুর এই কন্যা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং সফলও হচ্ছেন। ইতিমধ্যে বাংলাদেশকে তিনি বিশ্বসভায় অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন।’
বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুরের কাফরুলে ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন আমরা তাকে কিছু দিতে পারবো না। তাই শুধু মাত্র একটু ফুল দিয়ে আজ তাকে অভিনন্দন জানাবো।’
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২৯  -০৯-২০১৬ ইং/মোঃ হাছিব