মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট ১৮১ বার পঠিত ১ মিনিটের পাঠ
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বাকিংহাম প্যালেসে রাজা নিজে তাঁকে স্বাগত জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রায় ৩০ মিনিটের এই বৈঠকে বাংলাদেশের চলমান পরিবর্তন ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “এটি ছিল সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক।”

এদিনই লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ড. ইউনূসের হাতে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ তুলে দেন রাজা চার্লস।

প্রধান উপদেষ্টা বর্তমানে চার দিনের সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন।