মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী শেখপাড়া গ্রামে বজ্রপাতে পাভেল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পাভেল ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। সে স্থানীয় ঘুঘুমারী দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, বিকেলে পাভেল গুড়ি গুড়ি বৃষ্টিতে মাঠে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়।  পাভেলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ২৯  -০৯-২০১৬ ইং/মোঃ হাছিব