মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

ডেস্ক রিপোর্ট ১৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ
২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩১২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্ত রোগীসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে। একইসঙ্গে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্তের মোট হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। ২০২১ সালের আগস্ট মাসে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় করোনায়।