মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নেত্রকোনার যুদ্ধঅপরাধী রমজান আলী মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার নেত্রকোনার রমজান আলী (৭৪) শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার বিকালে তাকে অসুস্থ অবস্থায় কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার বিকালে তার মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
গত ১৪ এপ্রিল রমজান আলীকে নরসিংদী থেকে পুলিশ গ্রেফতার করে। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার ফুলপুর গ্রামে। তার পিতার নাম মৃত আবদুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল মামলা নং ০৪/১৬ এর গ্রেফতারি পরোয়ানার আসামি ছিলেন তিনি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /  ৩০ -০৯-২০১৬ ইং/মোঃ হাছিব