মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাশরাফির ভক্তের কান্ড ( ভিডিও সহ )

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪১ বার পঠিত ১ মিনিটের পাঠ

ক্রীড়া ডেস্কঃ

প্রিয় তারকার সান্নিধ্য পেতে মানুষ কত কিছুই না করে। এমনই এক ঘটনার সাক্ষী হয়ে দাঁড়াল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

 

শনিবার মাঠে খেলা চলছিল বাংলাদেশ আফগানিস্তান ক্রিকেট ম্যাচ। তখন ২৮.২ ওভারের খেলা চলছিল। বল করছিলেন পেসার তাসকিন আহমেদ। ঠিক সে সময় হঠাৎ মাঠে দৌড়ে ঢুকে পড়েন এক ভক্ত। সবাই তখন হতবাক। ওই দর্শক মিডঅনে দাঁড়ানো মাশরাফির দিকে ছুটে যান। এ সময় মাশরাফিও বুঝতে পারেননি কী হচ্ছে। কাছে এসেই মাশরাফিকে জড়িয়ে ধরেন।

 

নিরাপত্তকর্মীরা সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে ওই ভক্তকে বের করার চেষ্টা করেন। তবে মাশরাফি তাকে জড়িয়ে ধরে নিরাপত্তাকর্মীদের বুঝিয়ে বলেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই ভক্তকে মাঠ থেকে বাইরে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত মেহেদী হাসান নামের ওই ভক্তকে মিরপুর থানায় নেওয়া হয়ে বলে জানা গেছে।

https://youtu.be/PRHXldIveX8

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ০১-১০-২০১৬ ইং/মোঃ হাছিব