সিরাজগঞ্জের কাজিপুর খাসরাজবাড়ী ইউনিয়নবাসীর যাতায়াতের একমাত্র ভরসা নৌকা
ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
কাজিপুরের খাসরাজবাড়ী ইউনিয়নবাসীর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত করুণ। প্রায় ২২ হাজার মানুষের যাতায়াতে নৌকাই একমাত্র ভরসা। নৌকা ছাড়া উপজেলা এবং পাশ্ববর্তী ইউনিয়নের সাথে বিকল্প কোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় এলাকার লোকজনকে পোহাতে হয় চরম দুর্ভোগ। চারদিকে যমুনা নদী বেষ্টিত খাসরাজবাড়ী ইউনিয়নের লোকজনকে সবচেয়ে বেশী অসুবিধায় পড়তে হয় জরুরী রোগীদের নিয়ে। কেননা সড়ক যোগাযোগ ব্যবস্থা ইউনিয়নের মধ্যেই সীমাবদ্ধ। ফলে অনেকেেত্রই জরুরী রোগীদের উপজেলা সদরে নিতে পথেই মৃত্যু হচ্ছে। অন্যদিকে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এলাকার তেমন কোন উন্নয়ন হয়নি। কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদেও ৭/৮ কিলোমিটার বালুর পর্থ পাড়ি দিয়ে লেখাপড়া করতে হচ্ছে। খাসরাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, বর্ষা মৌসুমে নৌকায় যোগাযোগ সম্ভব হলেও শুস্ক মৌসুমে বিশাল বালুচর হেঁটে পাড়ি দিতে হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৩-১০-২০১৬ইং/ অর্থ