মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আওয়ামীলীগ থেকে বসন্তের কোকিলদের হটানোর আহ্বান : ওবায়দুল কাদের

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ

আওয়ামী লীগের রাজনীতি থেকে টাউট বাটপার, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, প্রতারক, সুবিধাবাদী ও হঠাৎ করে আসা বসন্তের কোকিলদের হটানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জম্মদিন উপলক্ষে এই শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে।

এতে নতুন প্রজম্মের শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বনেতা। সারা দুনিয়া তার বক্তব্য ও মন্তব্যের দিকে তাকিয়ে থাকে। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় আইসিটি সেক্টরে নতুন মাত্রা যোগ করেছেন। তার নেতৃত্বে তোমাদের এগিয়ে যেতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘তোমরা চাটুকারি করবে না। চাটুকারি মোসাহেবদের ঘৃণা করবে। যদি শেখ হাসিনার হাতে দেশ থাকে তাহলে পথ হারাবে না বাংলাদেশ। তিনি ৭০তম জন্মদিনে বাংলাদেশকে ৭০ বছর এগিয়ে নিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘নেত্রীর জন্মদিবস উপলক্ষে তোমাদের বলবো- মাদকের অভিশাপ সারা বাংলায় ছড়িয়ে পেড়েছে, এ মাদককে না বলো। নিজেরা মাদক নেবে না, অন্যকেও মাদক গ্রহণ করতে দেবে না।’

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আয়োজক সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এমপি প্রমুখ।

 

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ০২-১০-২০১৬ ইং/মোঃ হাছিব