মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিরাজগঞ্জে জেএমবি ৩ সহদর সদস্য আটক, ৩ দিনের রিমান্ড

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত ২ মিনিটের পাঠ
ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 
সিরাজগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তালিকা ভুক্ত ৩ সহদরকে আটক করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে হাটিকুমরুল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিদের ছেলে মোঃ সানাউল্লাহ (৪৮), লিয়াকত উল্লাহ (৩৮) এবং মোঃ বরকতুল্লাহ (৩০)। এদের বিরুদ্ধে বগুড়া ও সিরাজগঞ্জে জঙ্গি কর্মকান্ড পরিচালনা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে আটকৃতদের সকালে ৩ জনকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, জেএমবি সদস্য এই ৩ সহদর গোপনে জঙ্গি তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার ভোরে সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়ে তাদের আটক করে। তিনি আরো বলেন, আটককৃতরা গত ২০ সেপ্টেম্বর সলঙ্গা থানার এরান্দহ হতে জেএমবির জেলা শাখার সভাপতি সহ ৪ জেএমবি সদস্য গোলাবারুদ, জিহাদী বই নিয়ে আটকের মামলায়র এরা এজাহার ভুক্ত আসামি। এর পর থেকেই তারা পলাতক ছিল। আটকৃতদের আজ সকালে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয় । শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যজিষ্ট্রেট শরিফুল ইসলাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-১০-২০১৬ইং/ অর্থ