মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় হাজার হাজার মানুষ কাজের সন্ধানে শহরমুখী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

বগুড়া থেকে, আল আমিন মন্ডলঃ

ভূমিহীন গরীবদের দারিদ্রতার সংসার। তাদের নেই নগদ টাকা, পেটে নেই ভাত, পড়নে নেই কাপড়। ছেলে মেয়েদের লেখাপড়া ও একটু সুখের সন্ধানে ওরা আজ জীবনের সাথে যুদ্ধ করে সংগ্রামের পথে নেমেছে। হাতে কাজ নেই তবুও বেকার জীবনকে বোঝা মনে না করে কাজের সন্ধানে তারা আজ শহরমুখী হচ্ছেন।
বগুড়ার গাবতলী উপজেলা কৃষি নির্ভর এলাকা। এ উপজেলায় নানা দিক থেকে উন্নয়নের ছোয়া লাগলেও এখানে বড় ধরনের কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেনি। নেই কোন ভারি কল-কারখানা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে বিশেষ করে নিম্নবিত্ত পরিবারগুলো মানবেতর ভাবে জীবনযাপন করছে। গ্রাম্য লের হতদরিদ্র মানুষরা অর্থাভাবে জীবন জীবিকার দিকে তাকিয়ে বাধ্য হয়ে রাজধানী ঢাকা, বগুড়া শহর’সহ বিভিন্ন জেলা শহরে পাড়ি জমাচ্ছে। তারা বয়স অনুযায়ী রিক্সা-ভ্যান চালাচ্ছে। কেউ কেউ দিন মজুরিতে কাজ করছে। বয়স্ক ব্যাক্তিরা ভিক্ষা বৃত্তি করছে। আবার অনেক বেকার যুবকেরা নানা ধরনের অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে। অনেকে মৌসুমী কাজের জন্য জন্ম ভূমি ছেড়ে শহরে যাচ্ছে। সরকার প্রতি বছরের মত এ বছরেও গাবতলীতে ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ও বিধবা ভাতা বরাদ্দ দিয়েছে। তবুও গ্রামের হতদরিদ্র কর্মহীন মানুষগুলো আরো একটু ভাল ভাবে সংসার চালাতে ও পরিবারের মুখে হাসি ফুটাতে তারা বাধ্য হয়ে শহরমুখী হচ্ছেন।

 

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-১০-২০১৬ইং/ অর্থ