মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৬ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

পচা ও মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে খাবার তৈরি, বাসি খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নগরের দুটি খাবারের হোটেল ও একটি ওষুধের দোকানকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার জিইসি মোড় এবং ও আর নিজাম রোড এলাকায় অভিযান চালিয়ে তিনটি দোকানকে ৮৫ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ও আর নিজাম রোডে আজ অভিযানে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। অভিযানে পচা আলু দিয়ে খাবার তৈরি, বাসি খাবার সংরক্ষণ, রান্না ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণের দায়ে নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে সেন্ট্রাল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জিইসি মোড়ে অভিযান চালান আরেক সহকারী পরিচালক নাসরিন আক্তার। মেয়াদোত্তীর্ণ ময়দা দিয়ে খাবার তৈরি ও ফ্রিজে রান্না করা বাসি মাংস সংরক্ষণের দায়ে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫-অক্টোবর, ২০১৬ইং/নোমান