সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
আল আমিন মন্ডল (বগুড়া জেলা প্রতিনিধি):
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গডে তুলতে হবে। দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশকে অকার্যকর দেশে পরিনত করতে একটি মহল দেশে ও আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা ধর্মভীড়– কিন্তু ধর্ম অন্ধ নয়। তিনি আরো বলেন, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না। সর্বস্তরের মানুষকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। আসুন আমরা সবাই মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়াই ও প্রতিরোধ গড়ে তুলি।
তিনি গতকাল বুধবার বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশ এবং জঙ্গিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বগুড়া র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১২ আয়োজনে এ্যাডিশনাল ডিআইজি ও র্যাব-১২ অধিনায়ক মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম) এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাডিশনাল আইজিপি ও র্যাব ফোর্সেস এর মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার), বিরোধীদলীয় সংসদ হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আত্মসমর্পণকারী জঙ্গি আব্দুল হাকিম ও মাহমুদুল হাসান বিজয় প্রমূখ। এরপর আত্মসমর্পণকারী ২ জঙ্গি’কে চেক প্রদান করা হয়। শেষে বগুড়া র্যাব ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রী ও র্যাব এর মহাপরিচালক’কে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-১০-২০১৬ইং/ অর্থ
