গাবতলীর সোনারায় ইউপি নির্বাচনে নয় প্রার্থী’র মনোনয়নপত্র জমা
বগুড়া থেকে, আল আমিন মন্ডলঃ
বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রফিকুল ইসলাম রাঙ্গা (আ’লীগ মনোনীত) ও অধ্যাপক মফিদুল ইসলাম (বিএনপি মনোনীত)। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা হলেন, জাহাঙ্গীর আলম, মোছাঃ নুর আকতার বানু, এসএম মশিউল আলম রিপন, মোঃ জুয়েল মিয়া, জিয়াউর রহমান জুয়েল, রাব্বী হোসেন ও আব্দুর রহমান সরকার বাবলু।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিনা ইয়াসমীন জানান, আজ শুক্রবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ১৪ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ও ১৫ অক্টোবর বৈধ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। উল্লেখ্য, সোনারায় ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ তারাজুল ইসলাম গত ৮জুলাই দিবাগত রাঁতে তিনি দূর্বৃত্তের ছোঁড়া গুলিতে মারাত্মক ভাবে আহত হলে ২৩জুলাই তিনি মারা যান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৬-১০-২০১৬ইং/ অর্থ
