কাল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির ঘোষণাপত্র উপকমিটির সভা অনুষ্ঠিত হবে
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
আগামীকাল শনিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির ঘোষণাপত্র উপকমিটির সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ বলা হয়, উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভায় সভাপতিত্ব করবেন।
এতে বলা হয়, ঘোষণাপত্র উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ঘোষণাপত্র উপকমিটির সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ০৭-১০-২০১৬ ইং/মোঃ হাছিব