উন্নয়নের রূপকার হলেন শেখ হাসিনা
রাজনৈতিক রিপোর্ট :
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। আর এই উন্নয়নের রূপকার হলেন আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’
শনিবার (০৮ অক্টোবর) রাতে অধ্যক্ষ মাজেদ আলির সভাপতিত্বে বদরগঞ্জ ডিগ্রি কলেজে আয়োজিত এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের এ মেয়াদকালেই বদরগঞ্জ-তারাগঞ্জের ৯৫ ভাগ বাড়িতে বিদ্যুৎ সুবিধা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এমডি শামসুল হক, উপজেলা আওমী লীগের সাংগাঠনিক সম্পাদক আ. রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক পলিন চৌধুরী, বদরগঞ্জ তারাগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
এর আগে সন্ধ্যায় সৈয়দপুর বিমান বন্দর হতে একটি বিশাল মোটরসাইকেল র্যালি তাকে স্বাগত জানিয়ে বদরগঞ্জে নিয়ে আসে।
সরকার ঘোষিত বদরগঞ্জ ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮-অক্টোবর, ২০১৬ইং/নোমান