বিষধর সাপের কামড়ে প্রাণ হারাল যুবক
মুক্তিযোদ্ধারকণ্ঠ রিপোর্ট :
রাজশাহীর তানোরের মুণ্ডুমালা এলাকায় বিষধর সাপের কামড়ে শহিদুল(৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে তাকে সাপ কামড় দিলে আজ শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ(রামেক)হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহত শহিদুল মুণ্ডুমালা পৌর এলাকার বাগমারা পাড়া মৃতু মফিজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে শহিদুল নিজ ঘরে শুয়ে ছিল। গভীর রাতে ঘুমানো অবস্থায় তাকে সাপ কামড় দেয়। এরপরে আজ শনিবার সকালে পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় ওঝাঁর কাছে চিকিৎসা করান। পরে দুপুরে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ(রামেক)হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮-অক্টোবর, ২০১৬ইং/নোমান