মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফেরারকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেন মারে

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৪৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

ক্রীড়া ডেস্ক :

পুরুষ এককে চায়না ওপেন টেনিসের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই গ্রেট ব্রিটেনের এন্ড্রি মারে। সেমিফাইনালে মারে সরাসরি সেটে হারিয়েছেন পঞ্চম বাছাই স্পেনের ডেভিড ফেরারকে।

মারে ও ফেরারের সেমিফাইনালটি জম্পেশ লড়াইয়ের আভাস দিয়েছিলো। কিন্তু সেটি একপেশে করে দিলেন মারে। ৬-২ গেমে প্রথম সেট জিতে ফাইনালের পথ পরিস্কার করেন তিনি।

এরপর দ্বিতীয় সেটেও নিজের ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন মারে। তাতে ব্যাকফুটে চলে যান ফেরার। ফলে দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেন মারে।

সেমির ম্যাচ জয়ের পর মারে বলেন, “ফেরার বড় প্রতিপক্ষ ছিলো। তার বিপক্ষে খেলাটা কঠিন। তারপরও যা করতে চেয়েছি তাই পেরেছি। ফাইনালে শিরোপার লক্ষ্যেই খেলতে নামবো।”

 

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৮-অক্টোবর, ২০১৬ইং/নোমান