শনিবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।
তিনি বলেন, গোপন সংবাদে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদের সহায়তায় পলাশবাড়ির আহাদ রানার পাঁচ তলা বাড়ির একটি কক্ষ থেকে ওই দুই ‘জেএমবি’ সদস্যকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
“সেখান থেকে ‘ইউএস আর্মি ’লেখা একটি রিভলবার ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।”
অভিযান সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলেন- ওসি কাদির ।