মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নছিমন-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :

বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কবির মাঝি (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দু‘জন।
রবিবার রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের সিএন্ডবি বাজার এলাকায় নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির মাঝি শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের গফ্ফার মাঝির ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। আহত আসলাম ও নজরুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা একটি গাছ বোঝাই নছিমন ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইলে কবির মাঝি মারা যান। এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত মোটরসাইকেলে অপর দুই আরোহীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা গোপালগঞ্জ থেকে বাগেরহাটের শরণখোলায় ফিরছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে নছিমনটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৯-অক্টোবর, ২০১৬ইং/নোমান