বিএনপি কারও দিকে তাকিয়ে নেই : মির্জা আব্বাস
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগে জেলের তালা ভাঙার ক্ষমতা অর্জন করতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর বিএনপির সদস্য-সচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ভারত বা যুক্তরাষ্ট্র কারও দিকে তাকিয়ে নেই। বিএনপি ভারত বা যুক্তরাষ্ট্রের সমর্থন আশা করে না। বিএনপি শুধু জনগণের সমর্থন আশা করে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম / ১৩-১০-২০১৬ ইং/মোঃ হাছিব