মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপির নেতাদের সাজা দিয়ে সরকার আরেকটি প্রহসনের নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র করছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ২ মিনিটের পাঠ
মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্টঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র নেতাদের সাজা দিয়ে তাদের নির্বাচনের বাইরে রেখে সরকার আরেকটি প্রহসনের নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র করছে। এজন্য মামলাগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর বিএনপির সদস্য-সচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে  বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
ড. মোশাররফ বলেন, মানুষের এখন ভোটাধিকার নেই। ভোটাধিকার রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে। বিএনপির দায়িত্ব মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। রাস্তায় নামা ছাড়া জনগণকে এ সরকারের হাত থেকে রক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, এই সরকার স্বৈরাচারী। তারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে।
সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছে। আওয়ামী লীগ এখন জনগণকে ভয় পায়। কারণ তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোটায়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম /   ১৩-১০-২০১৬ ইং/মোঃ হাছিব